রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে পান্ডুঘর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রুট টু মার্কেট ইন্টারন্যাশনাল লিমিটেড (আরটিএম) এর নতুন পন্য ত্বাকা ইলেক্ট্রোলাইটস জুস এর বাণিজ্যিক যাত্রা।
এই অনুষ্ঠানে নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করে সবাইকে একসাথে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান কোম্পানীর চিফ অপারেটিং অফিসার মোঃ আনিছুর রহমান। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জুলফিকার আলী সিদ্দিকী সকলের প্রতি ধন্যবাদ এবং শুভকামনা প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এস এম (রিটেইল) - এনামুল হক সায়েম, এন এস এম (কি—একাউন্টস)— শেখ মোঃ বাবুল হোসেন, হেড অব ব্যান্ড— এস, এম, সৈকাতুল ইসলাম, ম্যানেজার—ফাইন্যান্স এন্ড একাউন্টস—মোঃ শাকিল আহমেদ, ম্যানেজার সাপ্লাই চেইন— মোঃ মাসিদুল ইসলামসহ আরটিএম এর কর্মকর্তাবৃন্দ।
একাত্তর/এআর