রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে পোস্তগোলার গাজী টাওয়ার নামের একটি ভবনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা হলেন রাব্বি (২০) ও রাব্বি (১৮)।
নিহতদের সহকর্মীরা জানান, ভবনের নির্মাণকাজ চলার সময় তৃতীয় তলার ছাদে রড বাধার কাজ করার সময় ওই দুইজন নিচে পড়ে যান।
তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে রাব্বিকে (২০) মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা
পরে দুপুরে সাড়ে ১২টার দিকে চিকিৎসক অপর রাব্বিকেও মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
একাত্তর/এসজে