লোকমানকে বাঁচাতে সাহায্যের আবেদন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তৃতীয় ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন। বাড়ি দ্বীপ উপজেলা মেহেন্দগঞ্জের শ্রীপুরে। নিম্নমধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হওয়ার সুবাদে আপাদমস্তক সংগ্রামী জীবন তার। অমলিন হাসি নিয়ে দৌড়েছেন মানুষের জন্য, বৈষম্যহীন সমাজের জন্য। পাশে থেকেছেন সামর্থ্যের মধ্যে সবধরনের সামজিক কার্যক্রমে। 

ব্যবসায় শিক্ষায় স্নাতক-স্নাতকোত্তর হলেও ব্যবসার সাথে তার যুক্ততা ছিলো না। সংযুক্ত ছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠায়। ছিলেন মানুষের জন্য নিরাপদ পৃথিবী গড়ার কাজে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রায় সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন লোকমান। অনেকগুলো সংগঠনের প্রতিষ্ঠাতাও তিনি।

লোকমান ববি ক্যাম্পাসে থাকাকালীন সময়ে সহায়তা চেয়েছেন তার বন্ধুর জন্য, ছোটো ভাইদের জন্য। যেকোনো প্রয়োজনে লোকমানকে পাওয়া যেতো সবার আগে। আজ সেই ছেলেটিই সবার সাহায্যপ্রার্থী।

লোকমান ব্রেইন টিউমারে আক্রান্ত। দ্রুত তার শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে। অল্প সময়ের মধ্যে করাতে হবে অপারেশন। প্রয়োজন ১০ লাখের বেশি টাকা। কিন্তু নিম্নমধ্যবিত্ত একটি পরিবারের পক্ষে তা প্রায় অসম্ভব। লোকমানের আয়েই চলতো তার পরিবার।

লোকমানের জন্য সহায়তা পাঠাতে পারেন- মোবাইল ব্যাংকিং মাধ্যমে অথবা ব্যাংক হিসেবে। যোগাযোগ: জহিরুল ইসলাম (লোকমানের ছোট ভাই)। ফোন: ০১৮১০৩৮১৪৬৩।

ব্যাংক হিসেব- Md Lokman Hossain, 2201030018207 (Dutch bangla Bangla Bank)। সার্বিক পরিস্থিতির জন্য যোগাযোগ- শাহেদ সবুজ। মোবাইল: ০১৭১২২২৭০২।