মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১০:৪৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে জাফরাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।

আহত শিক্ষার্থীর নাম ইমন মিয়া (১৭)। তিনি কচি কণ্ঠ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেন। তার বাবার নাম মমিন মিয়া।

আহত শিক্ষার্থী জানায়, তিনি রিকশা করে যাওয়ার পথে জাফরাবাদ এলাকায় কয়েকজন এসে তার রিকশা থামাতে বলে। তার কাছ থেকে মোবাইল ফোন ও সাত হাজার দুইশত টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। 

উদ্ধারকারী রিকশাচালক শাকিল হোসেন বলেন, ইমন মিয়াকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। শুনেছি তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন।

আরও পড়ুন : ফেনসিডিল ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, আহত শিক্ষার্থীকে নাক কান গলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার গলায় ধারালো অস্ত্রে জখম রয়েছে।


একাত্তর/পিএজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর