রাজধানীতে দশতলা ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১১:২০ পিএম

রাজধানীর কদমতলীতে দশতলা ভবনের ছাদ থেকে পড়ে ইয়াসিন আহাম্মদ হৃদয় (২৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

হৃদয়ের পরিবার জানিয়েছে, রোববার (১৬ এপ্রিল) ইফতারির পর কদমতলী পূর্ব ধনিয়া পলাশপুরের ভাড়া বাসার দশতলা ভবনের ছাদে যায় সে। তারা ওই ভবনের চতুর্থ তলায় থাকতো। 

নিহতের বাবা আহাম্মদ উল্লাহ জনির ধারণা, সে ছাদের রেলিংয়ে বসে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: কিছুটা কমে আজও সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

আহাম্মদ উল্লাহ জনি আরও জানান, তিনি নবাবপুর কাগজের ব্যাবসা করেন। ছেলের মধ্যে হৃদয় ছিল বড়। সে তার বাবার সাথে ব্যাবসা দেখাশোনা করতো, পাশাপাশি ইংলিশ মিডিয়ামের কোচিং করতো। 


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর