তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম

তরুণদের গবেষণায় আগ্রহী করে তুলতে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশানে টপ স্কলার সোসাইটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ‘ইন্টারন্যশনাল অন-লাইন জার্নাল হাব বাংলাদেশের’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতেকলমে গবেষণা শেখানোর জন্য এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রোগ্রামের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা নিয়ে গবেষণা করতে পারে এবং নিজেদের দক্ষতা বাড়াতে পারে তা তুলে ধরা হয়।

এ সময় ইন্টারন্যশনাল অন-লাইন জার্নাল হাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. কারিউল ইসলাম বলেন, পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার বিকল্প নাই। গবেষণা একজন মানুষের চিন্তার পরিবর্তন আনে যার মাধ্যমে রাষ্ট্রের গুণগত পরিবর্তন সম্ভব ।

ইন্টারন্যশনাল অন-লাইন জার্নাল হাব বাংলাদেশের ডিরেক্টর ডা. তৃণা ইসলাম বলেন, আমাদের দেশের তরুণরা খুবই মেধাবী, শুধু একটু সুযোগ পেলেই তারা বিভিন্ন বিষয়ে গবেষণায় পারদর্শী হয়ে উঠবে। অনেক শিক্ষার্থী গবেষণা করতে চায়, সঠিক গাইড লাইন পায় না বলেই তারা আগ্রহ হারিয়ে ফেলে। ইতিমধ্যে আমরা ১০ হাজার গবেষক এবং দশটিরও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল প্রস্তুত করেছি।

ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিসার্চ এ্যসোসিয়েট বাকি বিল্লাহ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবে। বিষয়গুলো শিক্ষার্থীদের আগ্রহ ও দেশের প্রয়োজন অনুযায়ী নেওয়া হবে। এই প্রোগ্রামের বিশেষ দিক হলো একজন শিক্ষার্থী যিনি গবেষণা সম্পর্কে কিছুই জানেন না, তিনিও ধাপে ধাপে শেখার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ তৈরি ও প্রকাশ করতে পারবেন।

এআরএস
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘এডমিশন ফেস্ট, ফল ২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই মাসব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ...
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের ২০ বছরে পদার্পণ উপলক্ষে ১০ জুলাই (শুক্রবার) বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট...
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘পারুল ইউনিভার্সিটি’তে উচ্চশিক্ষার সুযোগ, স্পট অ্যাডমিশন (সরাসরি ভর্তি) এবং আকর্ষণীয় শিক্ষাবৃত্তি নিয়ে ঢাকায় একটি বিশেষ...
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’-এর তিনদিনব্যাপী প্রথম পর্ব।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর