রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৭ হাজার ৭৪২ পিস ইয়াবা, ৫৪ গ্রাম ২১ পুরিয়া হেরোইন, ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩১ বোতল ফেন্সিডিল ও ২০ টি নেশা জাতীয় ইনজেকশন  উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪ জুলাই, ২০২১ (রোববার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩ টি মামলা রুজু হয়েছে।


একাত্তর/এআর