আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব উন্নয়ন সংস্থ্যা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সিএসআর কনক্লেভ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাকার একটি হোটেলে ওই অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে জেসিআই এর ভাইস প্রেসিডেন্ট কোউহেই ওইয়া বিশেষ অতিথি হিসেবে ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০০ জন সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার ও ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়। ইমরান কাদির অনুষ্ঠানে বলেন জেসিআই বাংলাদেশ সবসময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সামাজিক উন্নয়ন ও নেতৃত্বের উন্নয়নে কাজ করে। এ বছর রমজান উপলক্ষে আমরা ইফতারের আয়োজন করেছি ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর সাথে এবং তাদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিতরণ করেছি।
ইভেন্ট ডিরেক্টর ও জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমেদ বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে সিএসআর কার্যক্রমের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জেসিআই বাংলাদেশের তরুণ নেতৃবৃন্দ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করছে।
অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের ‘বিশেষ বক্তৃতার’ মাধ্যমে।
তিনি সিএসআর কার্যক্রমের তাৎপর্য এবং বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল সেক্রেটারি জেনারেল ফাহিম আহমেদ, ন্যাশনাল ট্রেজারার কাজী ফাহাদ, এবং ন্যাশনাল জেনারেল লিগ্যাল কাউন্সেল তাহসিন আজিম সিজান। একইসঙ্গে জেসিআই বাংলাদেশের অন্য ন্যাশনাল অফিসার ও লোকাল প্রেসিডেন্টসহ প্রায় ৬০০ সাধারণ সদস্য এই আয়োজনে অংশ নেন।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০ টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা দুই লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর ৪৫টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।