জেসিআই বাংলাদেশের ইফতার অনুষ্ঠিত

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১০:০৮ পিএম

আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ইফতার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর রেডিসন ব্লুতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআইয়ের এশিয়া ও পেসিফিকের ২০২৩ ভাইস প্রেসিডেন্ট মারি কিতামুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সিনেটর জিয়াউল হক ভূঁইয়া।

এতে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি ব্যারিস্টার তাজিন নুয়েরী আনোয়ার ও জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির।

অনুষ্ঠান প্রসঙ্গে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সিনেটর জিয়াউল হক ভূঁইয়া বলেন, জেসিআই বাংলাদেশ সব সময় সমাজের নানা স্তরের মানুষদের উন্নয়ন ও লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। সেই ধারাবাহিকতায় এ বছর রমজান উপলক্ষে ২০০ জন বিশেষ শিশু ও এতিমদের নিয়ে ইফতার করেছি ও তাদের মধ্যে ঈদের শুভেচ্ছা পুরস্কার বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা জেসিআই বাংলাদেশ পরিবার দারুণ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছি।

তিনি আরো বলেন, এবারের জেসিআই বাংলাদেশ ইফতারে ভিন্নতা এনেছে জেসিআইয়ের এশিয়া ও পেসিফিকের ২০২৩ ভাইস প্রেসিডেন্ট মারি কিতামুরার উপস্থিতি।

তিনি বাংলাদেশ আসতে পেরে এবং এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। একইসঙ্গে তিনি জেসিআই বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘জেসিআই বাংলাদেশ ইফতার ২০২৩’ এর ইভেন্ট ডিরেক্টর ও জেসিআই বাংলাদেশের ডিজিটাল কমিটি চেয়ারপারসন ফাহিম আহমেদ, চিফ এডভাইসার ও ন্যাশনাল সেক্রেটারি জেনারেল সিনেটর এম কামরুল ইসলাম চৌধুরি, ও ইভেন্ট এডভাইসার ও ন্যাশনাল ট্রেজারার সিনেটর এরফান হক।

আরও পড়ুন: এক আমলা অভিযোগ করায় সুলতানাকে গ্রেপ্তার: র‌্যাব

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসার ও লোকাল প্রেসিডেন্টসহ প্রায় ৭০০ সাধারণ সদস্য এই আয়োজনে অংশ নেন।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র ৩৭টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর