জেসিআই ঢাকা ওয়েস্টের চেইন হস্তান্তর

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ পিএম

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের নতুন কমিটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন হস্তান্তর করা হয়েছে। ২০২৫ সালের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমনের কাছে চেইন হস্তান্তর করেন ২০২৪ সালের লোকাল প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ২০২৫ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ সহ জেসিআই বাংলাদেশের ন্যাশনাল কমিটির নেতৃবৃন্দ।

চেইন হস্তান্তরের পর সাধারণ সদস্যদের উপস্থিতিতে জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৫ সালের প্রথম জেনারেল মেম্বারস মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৫ বোর্ড মেম্বারসহ চ্যাপ্টারটির অর্ধশতাধিক সদস্য।

নবনির্বাচিত জেসিআই ঢাকা ওয়েস্টের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন বলেন, আমরা সারাদেশে টেকসই উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি।

তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৩৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং পুরোনো।

একাত্তর/আরএ
জেসিআই’র ১১০ বছর পূর্তি উপলক্ষ্যে হায়ার জেসিআই ঢাকা ওয়েস্ট রাইজ আপ রান অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব উন্নয়ন সংস্থ্যা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সিএসআর কনক্লেভ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ইফতার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর রেডিসন ব্লুতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান...
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ঢাকা হেরিটেজ চ্যাপ্টারের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্টে করা হয়েছে রাসেল আহমেদকে। সম্প্রতি রাজধানীর বনানীর জেসিআই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর