হায়ার জেসিআই ঢাকা ওয়েস্ট রাইজ আপ রান অনুষ্ঠিত

আপডেট : ০৫ জুন ২০২৫, ১১:৪০ এএম

জেসিআই’র ১১০ বছর পূর্তি উপলক্ষ্যে হায়ার জেসিআই ঢাকা ওয়েস্ট রাইজ আপ রান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) ঢাকার হাতিরঝিলে এক ব্যতিক্রমধর্মী ম্যারাথন ও সচেতনতামূলক আয়োজন করা হয়।

আন্তর্জাতিক যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ঢাকা ওয়েস্ট এই আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য, নাগরিক সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দেয়।

ইভেন্টে অংশ নেন দেড় হাজারের বেশি দৌড়প্রেমী, যার মধ্যে ছিলেন বিভিন্ন বয়স, পেশা ও পটভূমির নাগরিক। আয়োজনটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয় ৭.৫ কিমি চ্যালেঞ্জ রান এবং ১ কিমি ফান রান, যাতে করে সকল স্তরের মানুষ অংশ নিতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ। তিনি বলেন, হায়ার জেসিআই ঢাকা ওয়েস্ট রাইজ আপ রান হলো তরুণদের শক্তি ও নেতৃত্বের উদাহরণ। জেসিআই সবসময় বিশ্বাস করে সক্রিয় নাগরিকদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান বলেন, এই দৌড় কেবল দৌড় নয়, এটি ছিল একসাথে উঠে দাঁড়ানোর প্রতীক, যেখানে স্বাস্থ্য, একতা ও উদ্দেশ্য মিলিত হয়েছে।

এই আয়োজনের সফল বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন ইভেন্ট ডিরেক্টর মো. তানভীর হাসান এবং ইভেন্ট কনভেনর মো. সামিন রহমান। তাদের নিবেদিত প্রচেষ্টায় পুরো আয়োজনটি নিরাপদ, সুসংগঠিত এবং স্মরণীয় হয়ে ওঠে।

এই সফল আয়োজনের পেছনে প্রধান ভূমিকা পালন করেছে হায়ার (শীর্ষ পৃষ্ঠপোষক), যার সঙ্গে যুক্ত ছিল কাজী ইন্ডাস্ট্রি, অ্যাকটিভপালস বাংলাদেশ, জেসিআই বাংলাদেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদাররা।

‘রাইজ আপ রান’ আয়োজনকে ভবিষ্যতে বার্ষিক সামাজিক আন্দোলনে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে জেসিআই ঢাকা ওয়েস্টের। এই আয়োজন তরুণদের মধ্যে নেতৃত্ব, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।দৌড়ের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হয়েছে একটি অভিন্ন বার্তা, ‘যখন আমরা একসাথে উঠি, তখন আমরা পুরো পৃথিবীকেই এগিয়ে নিয়ে যাই।’

একাত্তর/আরএ
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের নতুন কমিটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন হস্তান্তর করা হয়েছে। ২০২৫ সালের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমনের কাছে চেইন...
আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব উন্নয়ন সংস্থ্যা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সিএসআর কনক্লেভ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ইফতার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর রেডিসন ব্লুতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান...
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ঢাকা হেরিটেজ চ্যাপ্টারের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্টে করা হয়েছে রাসেল আহমেদকে। সম্প্রতি রাজধানীর বনানীর জেসিআই...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর