ক্রিয়েটিভপুল পুরস্কার জিতলো স্টারকম বাংলাদেশ

স্টারকম বাংলাদেশ ‘স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা-সামারাইজ, জাস্ট লাইক দ্যাট!’ ক্যাম্পেইনের জন্য ডিজিটাল ক্যাটাগরিতে যুক্তরাজ্যের ক্রিয়েটিভপুল ২০২৫ পুরস্কার পেয়েছে।

স্টারকম বাংলাদেশ যা গ্লোবাল স্টারকম নেটওয়ার্ক ও বিটপী গ্রুপের একটি অংশ, দেশের একটি শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন এজেন্সি, যা মিডিয়া প্ল্যানিং, বায়িং ও ৩৬০° মার্কেটিং সলিউশনের জন্য সুপরিচিত।

এ বিষয়ে স্টারকম বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সারাহ আলী বলেন, এই পুরস্কার বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। এটি শুধু আমাদের টিমের সৃজনশীলতাকে নয়, বরং শক্তিশালী গল্প বলার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতাকে প্রমাণ করে। স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা ক্যাম্পেইনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশ বিশ্বমানের ডিজিটাল উদ্ভাবন করতে পারে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়।

বিজয়ী ক্যাম্পেইনটিতে স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আল্ট্রার এআই ফিচার প্রদর্শনের জন্য ইন্টারঅ্যাকটিভ ব্যানার বিজ্ঞাপন ব্যবহার করা হয়, যেখানে ব্যবহারকারীর সংবাদ প্রতিবেদনগুলোর ৬০ শব্দের রিয়েল টাইম সারাংশ দেখানো হয়।