চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় বাড়লো

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা দানের সময় আরো একদিন বাড়ানো হয়েছে।

ফলে আগ্রহীরা আজও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছেন এবং আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত তা জমা দিতে পারবেন।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, গত কয়েকদিন আগের সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকে এখনও অসুস্থ। এছাড়া শিক্ষার্থীরা সময়সীমা বাড়ানো আবেদন জানিয়েছিলেন। এই কারণে সময়সীমা একদিন বাড়ানো হয়েছে।

তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণে ইতোমধ্যে ১ হাজার ৮৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। যার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৮৮ জন এবং ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল সংসদের জন্য ৬০০ জন মনোনয়ন কিনেছেন। প্রাথমিকভাবে মনোনয়নপত্র বিতরণ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চললেও শেষদিন শিক্ষার্থীদের চাহিদার কারণে রাত ১০টা পর্যন্ত কার্যক্রম চলবে।

তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার পর প্রার্থীদের প্রাথমিক তালিকা আগামী ২১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

একাত্তর/আরএ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তা মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে চলবে বিকাল সাড়ে তিনটা...
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর