গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ পুরস্কার পেলেন একাত্তরের রিয়াজ সেজান

আপডেট : ২৪ মে ২০২৫, ১০:৩৬ পিএম

জাঁকজমকপূর্ণ আয়োজনে চলতি বছরের সিপিএল গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ পুরস্কার তুলে দেয়া হয়েছে। অর্থনৈতিক, বিনোদন, শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা ও মানবিক কাজে অসামান্য অবদান ও অনুকরণীয় কাজের স্বীকৃতি জানাতে গণমাধ্যমে বিভিন্ন শাখার পাঁচ জন সংবাদকর্মীর হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

বঙ্গবাজারের আগুন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জলাশয়ের প্রয়োজনীয়তা’ -শিরোনামে বহুল আলোচিত প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ সেজান। প্রতিবেদনে শহিদুল্লাহ হলের জলাশয় যেভাবে আগুন নেভাতে সাহায্য করলো, অপরদিকে উন্নয়নের নামে পাশেই শুকিয়ে থাকা ওসমানী উদ্যানের জলাশয় কোনো কাজে আসেনি; নগরায়ণের নামে জলাশয় ধ্বংসের দিকটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয় প্রতিবেদনে।

এছাড়া যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে পুলিশের ছেলে নিহত শীর্ষক প্রতিবেদনের জন্য পুরস্কার পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আরেফিন শাকিল।

রাজধানীর একটি হোটেলে তাদের হাতে পুরস্কার তুলে দেন হাইকোর্টের বিচারপতি মীর হাসমত আলী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন -ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হামিদা খানম, অভিনেত্রী রোজিনাসহ বিশিষ্টজনরা।

পুরস্কার পেয়ে সাংবাদিক রিয়াজ সেজান বলেন, এমন স্বীকৃতি কাজের আগ্রহ ও গতি বাড়ায়। দায়বদ্ধতা বাড়ায় সমাজ ও রাষ্ট্রের প্রতি।

অন্যদিকে আরেফিন শাকিল বলেন, জুলাই অভ্যুত্থানে প্রতিটা দিন ছিলো মনখারাপের গল্পের চিত্রনাট্য। জুলাই আমাদের শেখায় অধিকার আদায়ের একাগ্রতা, অন্যায়-জুলুমের বিরুদ্ধে দুরন্ত সাহস।

এবার বিভিন্ন ক্যাটাগরিতে গ্লোবাল এক্সিলোন্স  লিডারশিপ পুরস্কার পেয়েছেন ৩০ জন।

একাত্তর/আরএ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের ২০ বছরে পদার্পণ উপলক্ষে ১০ জুলাই (শুক্রবার) বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট...
বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ফেডারেল জার্নালিজম সোসাইটি (এফজেএস)। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে নতুন সরকার গঠিত হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্পিরিট অব সালাম পুরস্কার’ পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মাহবুবুল আলম...
স্টারকম বাংলাদেশ ‘স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা-সামারাইজ, জাস্ট লাইক দ্যাট!’ ক্যাম্পেইনের জন্য ডিজিটাল ক্যাটাগরিতে যুক্তরাজ্যের ক্রিয়েটিভপুল ২০২৫ পুরস্কার পেয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর