কারাগার থেকে মুক্ত আকাশে বের হয়েই ভক্তদের সাথে সেলফি তুললেন পরীমনি।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার পর গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
মুক্তি পেয়ে একটি সাদা হ্যেরিয়ার গাড়িতে বের হয়ে আসেন এই চিত্রনায়িকা। এসময় তার পরনে একটি সাদা সালোয়ার ছিল। চোখে ছিল কালো সানগ্লাস।
এছাড়া মাথায় সাদা কাপড় পেঁচিয়ে ফিল্মি স্টাইলে গাড়ির খোলা ছাদের অংশে দাঁড়িয়ে হাত নাড়াতে দেখা গেছে তাকে।
এসময় পরীমনিকে দেখার জন্যে উৎসুক জনতা ও তার ভক্তরা গাড়ির চারপাশে ভিড় করে ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়।
পরীমনিও তার নিজের মোবাইল ফোন দিয়ে জড়ো হওয়া ভক্তদের সাথে সেলফি তোলেন।
আরও পড়ুন: পরীমনি কারাগারে মেহেদী পেলেন কোথায়?
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত বনানী থানায় দায়ের করা মাদক মামলায় জামিন দেয়া হয়।
একাত্তর/আরএইচ