পরীমনি কারাগারে মেহেদী পেলেন কোথায়?

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১১:২৩ এএম

৫ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তারের পর তিন দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। 

সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষ করে জামিন পেয়ে বুধবার (১ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

মুক্ত পরীমনি একটি সাদা হ্যেরিয়ার গাড়িতে সাদা সালোয়ার কামিজ পড়ে উপস্থিত ভক্ত ও উৎসুক জনতার উদ্দেশ্যে হাত নাড়াতে থাকেন। এসময় তার চোখে ছিল কালো সানগ্লাস। 

হাত নাড়ানোর সময়ই দেখা যায় পরীমনির হাতে মেহেদী দেয়া। মেহেদী দিয়ে তার হাতে লেখা 'Dont hurt me bitch', যার অর্থ দাঁড়ায় 'আমাকে আঘাত দিয়ো না'। 

image


অনেকে আবার বলছে, পরীমনি তার হাতে মেহেদী দিয়ে লেখায় আঘাত ব্যবহার করেননি। কারণ তিনি সরাসরি Hurt শব্দটি না লিখে প্রতীক ব্যবহার করেছেন। একারণে অনেকে বলতে চাচ্ছেন, পরীমনি বলেছে, 'আমাকে ভালোবেসো না'। 

আরও পড়ুন: কারাগার থেকে বের হয়েই সেলফি তুললেন পরীমনি

কারাগার থেকে বের হয়ে আঘাত, ঘৃণা বা ভালোবাসার যে বার্তাই দিতে চান না কেন আলোচিত এই নায়িকা, এর বাইরে গিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কারাগারে পরীমনি মেহেদী পেলেন কোথায়? 

image


এবিষয়ে কারাগার কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মহল যে উত্তরই দিক না কেন সেদিকে যে উৎসুক জনতা ও ভক্তকুলের ভ্রুক্ষেপ নেই তা বোঝা যায় দীর্ঘ নাটকীয়তার পর কারাগার থেকে বের হওয়া পরীমনিকে ঘিরে তাদের জটলা দেখে। 

এসময় জনতা পরীমনির গাড়ি ঘিরে ধরে সেলফি তোলায় ব্যস্ত হয়ে যায়। একসময় গাড়ির ছাদের খোলা জানালা দিয়ে বের হয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নাড়েন পরীমনি। একইসাথে নিজের মোবাইল দিয়েও তিনি গাড়িতে থেকেই সবার সাথে ছবি তুলেন। 


একাত্তর/আরএইচ

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর