রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ও অভিনেত্রী সাবিলা নূর।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হল নম্বর ৪-এ অবস্থিত প্যাভিলিয়নটি পরিদর্শনকালে তিনি বিভিন্ন প্রসাধনী ও স্কিনকেয়ার পণ্যের সোয়াচ করার পাশাপাশি সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সাবিলা নূর রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের গুণগত মান, ব্যবহারের ধরন ও আধুনিক প্যাকেজিং সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন। প্রসাধনী হাতে নিয়ে রং, টেক্সচার ও ব্যবহারযোগ্যতা পরীক্ষা করার পর তিনি বলেন, পণ্যের গুণগত মানের পাশাপাশি দৃষ্টিনন্দন উপস্থাপনাও ভোক্তাদের আকর্ষণ করতে বড়ো ভূমিকা রাখে। নতুন প্যাকেজিংয়ে রিমার্কের পণ্যগুলো সত্যি আন্তর্জাতিকমানের ও দৃষ্টিনন্দন লাগছে।
চিত্রনায়িকার উপস্থিতি রিমার্কের প্যাভিলিয়নে উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহের সৃষ্টি করে। সাধারণ দর্শনার্থী ও ভক্তদের আবদার মেনে সাবিলা নূর হাসিমুখে সেলফিতে অংশ নেন এবং ত্বকের যত্ন ও সঠিক পণ্য নির্বাচনের বিষয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন।
পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাবিলা নূরের হাতে একটি বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এ সময় হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব ও রিমার্কের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রসাধনী ও পার্সোনাল কেয়ার খাতের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের ৫৮টি প্রতিষ্ঠান এবং ১৩২টি ব্র্যান্ড অংশ নিয়েছে। দেশীয় প্রসাধনী শিল্পকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করা এবং প্রযুক্তি বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন। প্রদর্শনীটিতে সহযোগী হিসেবে বড়ো পরিসরে প্যাভিলিয়ন স্থাপন করেছে রিমার্ক-হারল্যান গ্রুপ, যেখানে দেশে উৎপাদিত তাদের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের প্রসাধনী প্রদর্শন করা হচ্ছে।