ব্যবসায়িক অংশীদারদের জন্য কোটি কোটি টাকার উপহার ঘোষণা রিমার্কের

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

দেশের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড খুচরা বিক্রেতাদের জন্য ব্যতিক্রমধর্মী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন (আপনজন-০১) চালু করেছে। গত তিন জুন থেকে শুরু হওয়া উৎসবমুখর এই ক্যাম্পেইনটি আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এই ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো প্রান্ত থেকে রিমার্কের তালিকাভুক্ত খুচরা বিক্রেতা বা রিটেইলারগণ ন্যূনতম দুই হাজার টাকার পণ্য কিনলেই প্রতিবার সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ উপহার পেতে পারেন। এছাড়া রয়েছে কোটি কোটি টাকার উপহার, তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ফ্রিজ ও টেলিভিশনসহ আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ। 

এই মেগা ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাজারে একটি ইতিবাচক গতি সৃষ্টি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

রিমার্কের পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে। এতে অংশ নিতে হলে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতা বা দোকানটিকে রিমার্কের ‘ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম’ -এ সঠিক ও হালনাগাদ ফোন নম্বরসহ তালিকাভুক্ত থাকতে হবে। রিটেইলারগণ ন্যূনতম দুই হাজার টাকার পণ্য সফলভাবে নেট ডেলিভারি গ্রহণ করে একই দিনে উক্ত ডেলিভারির বিপরীতে নগদ টাকা (ক্যাশ কালেকশন) প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে এই ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত হতে পারবেন।

রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, রিমার্ক সবসময় তার ব্যবসায়িক অংশীদারদের সাফল্যকে নিজের সাফল্য হিসেবে বিবেচনা করে। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন শুধু একটি সাধারণ বিক্রয় কার্যক্রম নয়, বরং আমাদের বিক্রেতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের উদ্যোগ। আমরা চাই, যারা আমাদের ব্র্যান্ডের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তারা যেন তাদের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি ও পুরস্কার পান।

দেশজুড়ে রিমার্কের পণ্যের প্রতি ভোক্তাদের আস্থা দিন দিন বাড়ছে উল্লেখ করে তিনি এই আস্থার পেছনে বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

রিমার্কের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, ডাবল লাখপতি হওয়ার সুযোগের পাশাপাশি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও বিভিন্ন মূল্যবান উপহার এই ক্যাম্পেইনকে আকর্ষণীয় মাত্রা দেবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ব্যবসায়িক অংশীদারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং বাজারে রিমার্কের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।

বর্তমানে রিমার্ক বিশাল পরিসরে পণ্য উৎপাদন করার সক্ষমতা নিয়ে বাংলাদেশে নিজস্ব অত্যাধুনিক ফ্যাক্টরিতে বিশ্বমানের আধুনিক ল্যাবরেটরিতে প্রতিটি পণ্যের শতভাগ গুণগত মান নিশ্চিত করে উৎপাদন করছে। বর্তমানে এই সেক্টরে রিমার্ক বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান হিসেবে অনবদ্য অবদান রাখছে। প্রতিষ্ঠানটি মোট ৪১টি স্বনামধন্য ব্র্যান্ড এবং ১,১৩০টি এসকেইউ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্য বাজারজাত করছে। বাংলাদেশ ছাড়াও রিমার্কের উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে রপ্তানি হচ্ছে।

বিশ্বমানের পণ্য উৎপাদন ও গুণগত মানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিএসটিআই কর্তৃক ‘হালাল’ ও সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে রিমার্ক। এছাড়া, ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক মর্যাদাপূর্ণ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করে।

ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো তথ্য বা ভেরিফিকেশনের জন্য রিটেইলারগণ নির্ধারিত কল সেন্টার নম্বর +৮৮০৯৬৭৮০৭১০৭১-এ যোগাযোগ করতে পারবেন। রিমার্ক কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই ক্যাম্পেইন পরিবর্তন, পরিবর্ধন, স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে বলেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একাত্তর/এসি
রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে অংশ নিয়ে এক লাখ টাকা উপহার জিতেছেন মুন্সিগঞ্জ শহরের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। 
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড শীর্ষস্থানীয় স্কিন কেয়ার ও কসমেটিকস উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনার্স মিট”।
প্রাচীন রাজকীয় রূপচর্চার আভিজাত্য এবার সাধারণ ক্রেতাদের হাতের নাগালে নিয়ে এলো জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড লিলি। বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনাযুক্ত প্রিমিয়াম বিউটি সোপ বাজারে এনেছে...
বিশ্বের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫এ অংশ নিয়েছে রিমার্ক এলএলসি ইউএসএ’র এফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড। 
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বৈদ্যুতিক গাড়ির অন্যতম প্রধান আকর্ষণ ছিল এর মিনিমালিস্টিক বা লুকানো ডোর হ্যান্ডেল। তবে এই জনপ্রিয় ডিজাইনটিই এখন বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। জরুরি পরিস্থিতিতে লুকানো দরজা খুলতে না পেরে...
মৌলভীবাজারে প্রতিবেশীকে মামলায় ফাঁসাতে নিজ সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে গলা কেটে হত্যার দায়ে এক বাবার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর