রিমার্কের চ্যাম্পিয়ন পার্টনার্স মিট: মাসসেরা পাঁচ পরিবেশককে সম্মাননা

আপডেট : ১৭ মে ২০২৬, ০৪:০০ পিএম

রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড শীর্ষস্থানীয় স্কিন কেয়ার ও কসমেটিকস উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনার্স মিট”। ব্যবসায়িক সফলতা, বিক্রয় কার্যক্রমে বিশেষ অবদান এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে দেশসেরা পাঁচ ডিস্ট্রিবিউটরকে সম্মাননা ও উপহার দেওয়া হয়েছে।

মাসভিত্তিক ক্যাটাগরিতে এপ্রিলের সেরা ডিস্ট্রিবিউটর হিসেবে নির্বাচিত হয়েছেন—চট্টগ্রাম শহরের মুরাদপুরের এ এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নুরুল ইসলাম, নোয়াখালীর মাইজদি রোডের ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লার দাউদকান্দির মেসার্স লিয়াকত আলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, ফেনীর এমকে ট্রেডার্সের স্বত্বাধিকারী আশিকুর রহমান এবং রাজশাহীর এমএস নাহিয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. উজ্জ্বল হোসাইন।

রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান এবং রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাবনাম ফারিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপহারপ্রাপ্তদের হাতে কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন সাইজের আধুনিক এসি ও টেলিভিশন তুলে দেন।

অনুষ্ঠানে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, রিমার্ক শুধু নিজেরাই ব্যবসা করতে আসেনি, বরং সব পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে ভূমিকা রাখতে চায়। আমদানির বিপরীতে গিয়ে বিশ্বমানের পণ্য উৎপাদন ও রপ্তানিতে এগিয়েছে রিমার্ক। রিমার্কের কোনো কোনো পণ্য এরই মধ্যে দেশের বাজারে শীর্ষ অবস্থানও দখল করেছে। আগামীতে দেশের অর্থনীতির চাকা ঘোরাতে এ প্রতিষ্ঠান বড় অবদান রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, তিনি এমন স্বীকৃতি পেয়ে আনন্দিত। রিমার্ক যেভাবে ডেকে এনে সম্মানিত করছে, এটি ব্যতিক্রম ও উৎসাহব্যঞ্জক। এটি সব ব্যবসায়ীকে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতায় আরও উদ্বুদ্ধ করছে।

লিলি ব্র্যান্ডের বডি ওয়াশ ‘হুইপড শিয়া’ এখন দেশের নাম্বার ওয়ান এবং চাহিদার শীর্ষে উল্লেখ করে ব্যবসায়ী আশিকুর রহমান বলেন, রিমার্কের পণ্য এখন সবাই চায়। কারণ, গুণগত মান ও প্যাকেজিংয়ে এটি বাজারের সবাইকে ছাড়িয়ে গেছে। আগে বিক্রেতাদের কষ্ট করে বোঝানো লাগলেও এখন ক্রেতাদের চাহিদাতেই রিমার্ক বাজারে সেরা পণ্যের কোম্পানি।

অপর বিজয়ী ব্যবসায়ী মো. উজ্জ্বল হোসাইন বলেন, দেশীয় অর্থনীতিতে রিমার্কের পাশাপাশি ব্যবসায়ীরাও অবদান রাখছেন, যা তাঁদের গর্বিত করছে। পুরস্কার প্রত্যেককেই অনুপ্রাণিত করে, আশা করছি সামনে আরও এগিয়ে যাওয়া যাবে।

রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী শাবনাম ফারিয়া বলেন, রিমার্ক এমন একটি প্রতিষ্ঠান, যা পরিবারের প্রতিটি সদস্যের প্রয়োজন ও আস্থার সঙ্গে সবসময় সম্পৃক্ত। দেশের করপোরেট অঙ্গনে এ ধরনের পরিবারমুখী ও বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যিই বিরল। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, শুরু থেকেই রিমার্ক যে সুনাম, গুণগত মান ও গ্রাহক আস্থা বজায় রেখে এগিয়ে চলেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

রিমার্কের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, দেশের বাজারে রিমার্কের সফল অগ্রযাত্রায় ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়িক অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার ফলেই রিমার্ক দেশজুড়ে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ব্যবসায়িক অংশীদারদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, সেলস টিম, ডিস্ট্রিবিউটর প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিমার্ক সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত বিশ্বমানের অথেন্টিক হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, কালার কসমেটিকস, বেবি কেয়ার, হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার পণ্যের একটি স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা বাংলাদেশে নকল ও ভেজাল পণ্য প্রতিরোধেও কাজ করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৪১টি ব্র্যান্ড এবং ১,১৩০ ধরনের পণ্য নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সফলভাবে পণ্য বাজারজাত করছে। বাংলাদেশে নিজস্ব অত্যাধুনিক ফ্যাক্টরিতে উন্নত বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও ফর্মুলেশন ব্যবহার করে প্রতিটি পণ্যের শতভাগ গুণগত মান নিশ্চিত করা হয়। এই সেক্টরে রিমার্কই দেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে উৎপাদন করে রিমার্ক বর্তমানে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ আরও অনেক দেশে সফলভাবে পণ্য রপ্তানি ও বাজারজাত করছে।

একাত্তর/এসি
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের প্রসারে উন্নত প্যাকেজিং সমাধান, কাঁচামালের সহজলভ্যতা এবং প্রয়োজনীয় নীতিসহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এ খাতের শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, পণ্যের গুণগত মান ও...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘কসমেটিকা ঢাকা’ প্রদর্শনীর সমাপনী দিনে দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের সম্মাননা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর