রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন: মুন্সিগঞ্জে লাখ টাকা জিতেলেন রাজন

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে অংশ নিয়ে এক লাখ টাকা উপহার জিতেছেন মুন্সিগঞ্জ শহরের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। 

রোববার (২৩ আগস্ট) বিকেলে বিজয়ীর হাতে টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

মুন্সিগঞ্জ শহরের সিপাহীপাড়ার মজিবর রহমান সুপার মার্কেটের ব্ল্যাক ওয়ান শপে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করা হয়। এদিন দীঘির আগমনকে কেন্দ্র করে সিপাহীপাড়া এলাকায় দর্শনার্থী ও স্থানীয়দের ভিড় জমে এবং পুরো আয়োজনজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ।

উপহার তুলে দিয়ে দীঘি বলেন, রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন ব্যবসায়ী অংশীদার ও গ্রাহকদের জন্য উৎসাহব্যাঞ্জক একটি উদ্যোগ। আমি নিজে রিমার্কের পণ্য ব্যবহার করি এবং এর গুণগত মানের কারণে অন্যদেরও ব্যবহারের পরামর্শ দিই।

উপহার পেয়ে মো. রাজন তার অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের সুযোগ ব্যবসায়ী ও বিক্রেতাদের যেমন নতুন উদ্যমে কাজ করতে উৎসাহিত করে, তেমনই রিমার্কের মানসম্মত পণ্যের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানে রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন জানান, দেশের বিভিন্ন প্রান্তের রিটেইলারদের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্ব আরও দৃঢ় করতেই তাদের এই ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন।

রিমার্ক সূত্র জানায়, ‘আপনজন-০১ ডাবল লাখপতি’ আয়োজনের মাধ্যমে তালিকাভুক্ত রিটেইলাররা সর্বনিম্ন দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে নগদ টাকা, ক্যাশব্যাক, ফ্রিজ ও টেলিভিশনসহ বিভিন্ন উপহার জেতার সুযোগ পাচ্ছেন। গত তিন জুন শুরু হওয়া এই আয়োজনের প্রথম ধাপ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

অনুষ্ঠানে রিমার্কের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান, রিজিওনাল সেলস ডিরেক্টর মোতাহার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের প্রসারে উন্নত প্যাকেজিং সমাধান, কাঁচামালের সহজলভ্যতা এবং প্রয়োজনীয় নীতিসহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এ খাতের শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, পণ্যের গুণগত মান ও...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘কসমেটিকা ঢাকা’ প্রদর্শনীর সমাপনী দিনে দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের সম্মাননা...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর