'অসাম্প্রদায়িক দেশ গড়তে একসাথে কাজ করবে যুবলীগ'

সন্ত্রাসী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি যেনো কোনভাবেই যুবলীগে আশ্রয়-প্রশ্রয় না পায় সেদিকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুবলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 

যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের জন্য যুব সমাজকে ঐক্যবদ্ধ করে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় আওয়ামী যুবলীগ। নানা চড়াই উৎরাই পার করে সংগঠনটি পা রাখলো ৪৯ বছরে। 

প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে ও বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আরও পড়ুন: দায়িত্ব পালনকালে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় চাঁদাবাজ, সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তি যাতে যুবলীগে ভিড়তে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ নেতারা।

যুবলীগ চেয়ারম্যান জানান, সারাদেশের ত্যাগী কর্মীদের খুঁজে বের করে সংগঠনে স্থান দেওয়া হবে। সাম্প্রদায়িক শক্তিকেও রুখে দেওয়ার অঙ্গীকার করেন শেখ পরশ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশ্রয় প্রকল্প তৃতীয় পর্বের উদ্বোধন করা হয়।


একাত্তর/এসজে