দায়িত্ব পালনকালে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১০:৫৭ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপালন করতে গিয়ে এক প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। তার নাম জয়নাল আবেদিন।

বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড রামনগর তীতুতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। 

মৃত জয়নাল আবেদিন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। 

ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে জয়নাল আবেদিন তার শরীর ভালো না বলে জানান। পরে শুনি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরপর তিনি শুয়ে পড়েন এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যান। স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে তাকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: শুরুতেই সংঘর্ষ, দুই ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত

কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার নুরুল ইসলাম নান্নু জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুর্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মৃত্যু পেয়েছি। বিস্তারিত পরে জানানো যাবে।

তবে স্থানীয়দের ধারণা, নির্বাচন নিয়ে প্রার্থীর চাপে ভয় পেয়ে তার মৃত্যু হতে পারে। ওই ইউনিয়নে আওয়ামী লীগ, জাসদ ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একাধিকবার আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটেছে। 


একাত্তর/আরএইচ

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহে যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তীব্র গরমে চট্টগ্রামের কালুরঘাটে অজ্ঞান হয়ে মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক। রোববার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর