নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপির না যাওয়াকে গণতন্ত্রের জন্য খারাপ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাধা জল ঘোলা করে খায়। বিএনপিও জল ঘোলা করে নির্বাচনে আসবে। এসে নির্বাচনকে বিশৃঙ্খল ও প্রশ্নবিদ্ধ করবে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে সমন্বয় সভার শুরুতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
সরকারের উন্নয়ন দেখে বিএনপি ভীত উল্লেখ করে কাদের বলেন, বিএনপির কাছে নিরপেক্ষতার পরিভাষা হলো নির্বাচনে তাদের বিজয়ী ঘোষণা করতে হবে।
ইসি গঠনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার কারণে নির্বাচন কমিশনার নিয়োগে আইন করা যায়নি। আগে হয়নি তবে সামনে হবে।
নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে তিনি বলেন, এখনকার নির্বাচন নিয়ে কিছু সমস্যা আছে। দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। সরকার অনেক কাজ করেছে নারায়ণগঞ্জে। মেয়রও অনেকে কাজ করছে। ফলাফল ভালো হবে বলে আশা করি।
আরও পড়ুন: রাব্বানীর বিরুদ্ধে অভিযোগ: পাঁচ জানুয়ারি প্রমাণসহ শুনানি
পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠকে যোগ দেন ওবায়দুল কাদের।
সেখানে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে অপপ্রচার বাড়বে। ওই অপপ্রচার রোধে সবাইকে কাজ করতে হবে। বিরোধীরা কি কি অপপ্রচার করতে পারে, সেটা আগে মোকাবেলায় আগেই প্রস্তুত থাকতে হবে। ফেসবুক, ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখতে হবে।
একাত্তর/এসি