জাল কাগজপত্র তৈরি করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার দায় সরকার বিএনপির ওপর চাপাচ্ছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র নেতারা।
তাদের দাবি, চৌদ্দ বছর ধরে অবৈধ ক্ষমতা ধরে রাখতে জনগনের টাকায় সরকার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করেছে। কিন্তু ব্যর্থতার দায় এখন বিএনপির ওপর চাপাতে চায়।
আর, নির্বাচন কমিশন গঠনে আইনি উদ্যোগের বিরোধীতা করে বিএনপি নেতারা বলেন, নির্দলীয় সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।
গেলো ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে র্যাবের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
এর থেকেই সরকার অভিযোগ করে আসছে, এই নিষেধাজ্ঞার পেছনে বিএনপির নিয়োজিত লবিস্টদের হাত আছে।
মঙ্গলবার, এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, সাড়ে ৩১ কোটি টাকা খরচ করে সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি।
তবে, বিএনপির দাবি তারা ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে কারচুপি গনতন্ত্র হরণ ও বিরোধী মতের ওপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারকে লিখিতভাবে জানিয়ে ছিলো।
সবশেষ, ২০১৯ সালে আরেক চিঠিতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আরেকটি চিঠি দেয়া হয়।
কিন্তু লবিস্ট নিয়োগ করে নিষেধাজ্ঞা আরোপে ভুমিকা রাখার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি নেতারা।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুর১২টার দিকে শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরদলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট।
তিনি বলেন, বলেন, যখন আমেরিকা থেকে একটি সংস্থা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরবিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে, যখন বাংলাদেশগণতান্ত্রিক সামিটে দাওয়াত পায় না, তখন কিন্তু এই কথাগুলো উঠছে। আমাদের প্রশ্ন, আগে কেন এ কথা উঠলো না।
তিনি আরো বলেন, পত্রিকায় দেখছিআওয়ামী লীগ এদেশে মানবাধিকার লঙ্ঘন করছে, চুরি ডাকাতি করে অর্থ লুণ্ঠন করছে, এগুলো যাতে ধামাচাপা দেয়া যায় সেজন্য বিদেশে তারা লবিস্ট নিয়োগ করেছে গত ১৪বছর ধরে। এটা যখন পত্রিকায় বেড়িয়েছে তখন এই সরকার কতগুলো ভিত্তিহীন বানোয়াটডকুমেন্ট দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের কথা বলছে।
মোশাররফ হোসেন অভিযোগ করেন, আজকে দেশে মানবাধিকার নেই। মানবাধিকারলঙ্ঘন করে এই সরকার বিদেশে বদনাম অর্জন করেছে। গণতান্ত্রিক সামিটে বাংলাদেশআমন্ত্রণ পায় নি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ আজকে একটি স্বৈরাচারী শাসনেরঅধীনে দেশ চলছে।
বিএনপি নেতাদের অভিযোগ, সরকার আবারও বিনাভোটে ক্ষমতা দখল করতে নির্বাচন কমিশন আইনের খসড়া অনুমোদন দিয়েছে। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া দেশে আর কোন নির্বাচন হতে দেবে না বিএনপি।
একাত্তর/এসএ