খালেদার শারীরিক অবস্থাকে স্থিতিশীল বললেন চিকিৎসকরা

আপাতত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী (এফ এম সিদ্দিকী)। তবে আপাতত স্থিতিশীল হলেও আবারও যে ব্লিডিং (রক্তক্ষরণ) হবে না তার কোনো নিশ্চয়তা নেই বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর এভার কেয়ার হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন। 


উল্লেখ, গত ১৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। ২৮ নভেম্বর মেডিকেল বোর্ড জানিয়েছিল খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন। বোর্ডের প্রধান অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বলেন, 'যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন, তাই তাকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।'

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকার পর গত বছরের ২৫ মার্চ বিএনপি চেয়ারপারসন সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি পান। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১(১) ধারা অনুযায়ী খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করা হয়।


একাত্তর/এসএ