সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রোববার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছানোর পর দ্রুত তাকে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে হাসপাতালের নিউরোলজি বিভাগের নিউরো আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, সেখানকার চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। সাড়ে তিন ঘণ্টার বিমান ভ্রমণে তার বড় কোনো অসুবিধা হয়নি। তিনি এখন নিরাপদে আছেন। চিকিৎসকরা এরই মধ্যে তাকে দেখেছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।

এর আগে রোববার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা আব্বাস। তার সঙ্গে পরিবারের সদস্যরাও রয়েছেন।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার তার মস্তিষ্কে চার ঘণ্টাব্যাপী একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার শেষে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে পরিবারের ইচ্ছায় ও উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।

একাত্তর/আরএ
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর