আবারো করোনা আক্রান্ত রুমিন ফারহানা

বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তিনি সুস্থ আছেন, বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

আরও পড়ুন: আরো এক সপ্তাহ বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

প্রসঙ্গত, ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। সেসময় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি।


একাত্তর/আরএ