পদত্যাগ নয়, আজীবন ব‌হিস্কার হয়েছেন সাক্কু: বিএনপি

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। ত‌বে দলটির কেন্দ্রীয় কমেটির দাবি সাক্কুকে আজীবন ব‌হিস্কার করা হয়েছে বিএনপি থেকে।

বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাস‌চব এড,রুহুল ক‌বির রিজভী স্বাক্ষ‌রিত প্রেসবার্তায়  (সূত্র নং বিএন‌পি /সাধারণ/৭৭/৭৯/২০২২) দলীয় শৃঙ্খলা ব‌হিভূর্ত কর্মকা‌ন্ডে জ‌ড়িত থাকার জন‌্য সংগঠ‌নের প্রাথ‌মিক সদস‌্যপদসহ সকল পদ থে‌কে ম‌নিরুল হক সাক্কু‌কে আজীবন ব‌হিস্কার করা হ‌য়ে‌ছে বলে জানান। প্রেসবার্তার অনু‌লি‌পি দেয়া হ‌য়ে‌ছে কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া ও সহ -সাংগঠ‌নিক সম্পাদক সাইদুল হক সাইদ‌কে।

দলটির কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া ব‌লেন ,জেলা বিএন‌পির যুগ্ন সাধারণ সম্পাদক মেয়র ম‌নিরুল হক সাক্কু কিছু বির্ত‌কিত কর্মকা‌ন্ডের কার‌ণে  কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০১২ সালে কুসিক নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। সেই সময় সাক্কু দল থেকে পদত্যাগ করে নাগরিক কমিটির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে মেয়র পদে জয়ী হন। পরবর্তীতে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে পুনরায় তাকে বিএনপিতে নেওয়া হয়। 

এর আগে প্রেস বিজ্ঞপ্তিতে  মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, আমার মনোনয়নপত্র বৈধ ষোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করেছি।  পদত্যাগ পত্রটি দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর হাতে পোঁছানো হয়েছে। যার অনুলিপি কেন্দ্রীয় মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবার পোঁছানো হয়। 

এদিকে বিএন‌পির অঙ্গ সংগঠ‌ন স্বেচ্ছা‌সেবক দ‌লের আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মলনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ত‌বে দুপু‌রে কেন্দ্রীয় স্বেচ্ছা‌সেবক দ‌লের দপ্তর সম্পাদক র‌ফিকুল ইসলাম স্বা‌ক্ষ‌রিত এক প্রেস‌বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয় দলীয় নি‌র্দেশনা অমান‌্য করায় জাতীয়তাবাদী স্বেচ্ছা‌সেবক দল কেন্দ্রীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক(কু‌মিল্লা বিভাগ) ও কু‌মিল্লা মহানগর সভাপ‌তি নিজাম উ‌দ্দিন কায়সার‌কে সংগঠ‌নের সকল পর্যা‌য়ের পদ থে‌কে ব‌হিস্কার এবং কু‌মিল্লা মহানগর শাখার সি‌নিয়র সহ-সভাপ‌তি ম‌নির হো‌সেন পার‌ভেজ‌কে কু‌মিল্ল‌া মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব প্রদান করা হ‌য়ে‌ছে।একই সা‌থে স্বেচ্ছা‌সেবকদ‌লের সকল নেতাকর্মী‌কে কু‌মিল্লা সি‌টিক‌র্পো‌রেশন নির্বাচ‌নে প্রচার-প্রচারণা ও প্রত‌্যক্ষ বা প‌রোক্ষভা‌বে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করার জন‌্য নি‌র্দেশনা প্রদান ক‌রে স্বেচ্ছা‌সেবকদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টি।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  মনোনয়ন পত্র  প্রত্যাহার ২৬ মে।  ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এ নির্বাচনে ১০৫টি কেন্দ্রে ৬৪০টি ভোট কক্ষ থাকবে।  সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহবান করছি। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুইজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


একাত্তর/এসএ