ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর বিএনপি।

শুক্রবার (২৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

এসময় নেতাকর্মীদের বেগম খালেদা জিয়ার মুক্তি ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাবেশের কারণে প্রেসক্লাবের সামনের দুই পাশের রাস্তা বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ভারত থেকে আর রোহিঙ্গা অনুপ্রবেশ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সাবেক ছাত্রনেতারাসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এতে প্রধান অতিথি করা হয়েছে খন্দকার মোশাররফ হোসেনকে।


একাত্তর/আরএ