বাংলাদেশ আওয়ামী লীগে সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা যে কোন দিন
এ সভায় জাতীয় সংসদের ফরিদপুর-২ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
আগামী ৫ নভেম্বর আসনটিতে উপ নির্বাচনের ভোট অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
একাত্তর/আরবিএস