রওশন এরশাদের ডাকা জাপার কাউন্সিল স্থগিত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ডাকা  কাউন্সিল স্থগিত করা হয়েছে। এটি ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিলো।

রোববার জাপার ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহর সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

এতে বলা হয়েছে, জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের ডাকা ২৬ নভেম্বর পার্টির জাতীয় সম্মেলন স্থগিত করা হয়েছে।

রোববার সন্ধ্যায় গুলশানে দলের কাউন্সিল সমন্বয় কার্যালয় সম্মেলন প্রস্তুতির কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যা এরই মধ্যে সম্মেলন সংশ্লিষ্ট সব নেতাকর্মীদের অবহিত করা হয়েছে। এর আগে গত ২০ আগস্ট হঠাৎ করেই কাউন্সিল ডেকে বসেন রওশন এরশাদ।

রওশন এরশাদের ডাকা সম্মেলনের প্রস্তুতি সমন্বয়ের জন্য দলের ছয়জন কো-চেয়ারম্যানকে যুগ্ম-আহ্বায়ক করা হয়।

আরও পড়ুন: স্পিকারের আশ্বাসে সংসদে ফিরলো জাতীয় পার্টি

তারা হলেন- দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম।


একাত্তর/আরএ