সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন জারা!

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম

ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকারি ও বিরোধী দল। এই তালিকায় অনেক তরুণ নারী নেতৃত্বের আগমন ঘটলেও, সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন ঢাকা-৯ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি বিষয়টি সামনে আনেন। তবে ঠিক কোন দল থেকে তাকে এই প্রস্তাব দেয়া হয়েছিল, তা তিনি খোলসা করেননি।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, আজ ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। আমি সংসদে থাকছি না দেখে অনেকেই সহানুভূতি জানাচ্ছেন, আপনাদের এই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। তবে সত্য হলো, সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব আমাকে দেয়া হয়েছিল এবং আমি কৃতজ্ঞতার সাথেই তা ফিরিয়ে দিয়েছি।

জনস্বার্থ রক্ষায় সংসদে যাওয়ার সুযোগ ফিরিয়ে দেওয়া তার জন্য সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, আমি ঐকমত্য কমিশনে বলেছিলাম, সংরক্ষিত নারী আসনগুলো দলীয় মনোনয়নে নয়, বরং জনগণের সরাসরি ভোটে পূরণ হওয়া উচিত। এই দাবির পক্ষে আমি যুক্তি দিয়েছি, ক্যাম্পেইন করেছি এবং আপনাদের স্বাক্ষরও সংগ্রহ করেছি। এখন এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর নিজের নীতি বিসর্জন দিয়ে ভিন্ন অবস্থান নেয়া আমার পক্ষে সম্ভব নয়। যারা আজ সংসদে যাচ্ছেন, তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই; আমি তাদের সফলতা কামনা করি।

সিস্টেম বা নির্বাচন কাঠামোর সমালোচনা করে ডা. জারা বলেন, যিনি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন, তিনি ভোটারদের কাছে দায়বদ্ধ থাকেন এবং প্রয়োজনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধেও কথা বলতে পারেন। কিন্তু দলীয় মনোনয়নে যারা যান, তাদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা ভোটার থাকে না। এটি কোনো ব্যক্তির সততার প্রশ্ন নয়, বরং কাঠামোগত দুর্বলতার বিষয়। বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাই তাদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হওয়া উচিত। সংরক্ষিত আসন যদি রাখতেই হয়, তবে সেগুলোও জনগণের ভোটে নির্ধারিত হওয়া প্রয়োজন।

নিজের নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম। মাত্র ১৯ দিনের প্রচারণায়, কোনো পোস্টার বা মিছিল ছাড়াই ৪৪ হাজারের বেশি মানুষ আমাকে ভোট দিয়েছিলেন। নির্বাচনের দিনের অনিয়মের সব প্রমাণ আমাদের কাছে আছে, তবুও আমরা ফলাফল মেনে নিয়েছি। আমি যদি কখনো সংসদে যাই, তবে আপনাদের ভোটেই যাব। সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ করা সম্ভব এবং আমি সেটাই চালিয়ে যাব।"

উল্লেখ্য, ডা. তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার এনসিপির হয়ে লড়ার কথা থাকলেও, দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যুক্ত হওয়ায় তিনি পদত্যাগ করেন। পরবর্তীতে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি, যেখানে বিএনপি প্রার্থী জয়লাভ করেন।

এআরএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
নতুন নির্বাচিত নারী সংসদ সদস্যরা গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিনদিনে প্রায় এক হাজার ৩০০টি ফরম বিক্রি হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর