দল ভাঙলেও স্থানীয় নির্বাচনে প্রভাব পড়বে না, দাবি জাপার

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম

দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।

রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে ২০২৫ পঞ্জিকা বছরের আর্থিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান দলটির অতিরিক্ত মহাসচিব রেজাউল করিম ভুঁইয়া।

আয়-ব্যয়ের হিসাব জমা শেষে আয়োজিত ব্রিফিংয়ে জাতীয় পার্টির অভ্যন্তরীণ রাজনীতি ও আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে রেজাউল করিম ভুঁইয়া বলেন, আমরা উৎসবমুখর পরিবেশে স্বাচ্ছন্দ্যের সঙ্গেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেছি। তাই দলে বিভাজন থাকলেও তা স্থানীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে আমরা মনে করি না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার স্থানীয় নির্বাচনে জাতীয় পার্টি দলগতভাবে অংশ নিতে পারছে না জানিয়ে তিনি বলেন, বিদ্যমান প্রেক্ষাপটে দলগত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের প্রার্থীরা যার যার মতো ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের প্রতি দলীয় সমর্থন বজায় থাকবে।

ব্রিফিংয়ে সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তার প্রসঙ্গ নিয়েও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি থাকাকালীন তিনি যদি সংবিধানবিরোধী কোনো কাজ না করে থাকেন, তবে তাকে কেন গ্রেপ্তার করতে হবে? তবে এই বিষয়ে আমাদের বাড়তি কোনো মন্তব্য নেই।

এছাড়া জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুলের সাম্প্রতিক ভূমিকা ও বক্তব্য প্রসঙ্গে জাপার অতিরিক্ত মহাসচিব বলেন, এমপি গাজী নজরুলের এ ধরনের কর্মকাণ্ড সামাজিক অবক্ষয় ডেকে আনে। আমার মনে হয়, দায়িত্বশীল কারও পক্ষ থেকেই এ ধরনের কাজ করা উচিত নয়।

ইসি সচিবের কাছে জমা দেওয়া আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫ পঞ্জিকা বছরে জাতীয় পার্টির মোট আয় হয়েছে এক কোটি ৮২ লাখ চার হাজার ২৭০ টাকা। বিপরীতে দলটির মোট ব্যয় হয়েছে এক কোটি ৮৭ লাখ ৯৩ লাখ ৪৩৩ টাকা।

রেজাউল করিম ভুঁইয়া জানান, ব্যাংকের বিগত বছরের জের ও এই বছরের আয় মিলে দলটির মোট তহবিল দাঁড়িয়েছিলো দুই কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা। সেখান থেকে বাৎসরিক ব্যয় মিটিয়ে বর্তমানে দলের ব্যাংক স্থিতি রয়েছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা।

একাত্তর/এসি
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। 
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর