নয়াপল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আবারো জামিন আবেদন করেছেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী এ মামলায় জামিন আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিন ধার্য করেছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: মৈত্রী এক্সপ্রেস থেকে সাড়ে ছয় কেজি স্বর্ণ উদ্ধার
৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের সংঘর্ষের ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের হওয়ায় মামলা তাদের গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ।
একাত্তর/আরএ