জুলাই সনদ নিয়ে জামায়াতের মিথ্যাচার, হাদিয়ার নামে চাঁদাবাজি: রিজভী

আপডেট : ৩১ মে ২০২৬, ০১:০২ পিএম

‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন জায়গায় জামায়াত নেতারা এখন ‘হাদিয়া’র নামে গুপ্ত চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন।

রোববার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জামায়াত ধর্মের নামে রাজনীতি করে। বর্তমানে তাদের কাজই হচ্ছে অপপ্রচার আর মিথ্যাচার করা। দেশের বিভিন্ন স্থানে ধমক ও ভয়ভীতি দেখিয়ে তারা চাঁদাবাজি করছে, যার সুনির্দিষ্ট প্রমাণ আছে। তারা একে বলছে ‘হাদিয়া’। জামায়াত এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তবে বিএনপি এমন অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

বিএনপি ও বর্তমান সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে রিজভী বলেন, বর্তমানে যেখানেই ত্রুটি-বিচ্যুতি দেখা দিচ্ছে, সেখানেই প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে সামনে রেখে কাজ করা হচ্ছে। জিয়াউর রহমান অতীতে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, এখন তার পুত্র তারেক রহমান সেই পথেই এগোচ্ছেন। তার দূরদর্শিতা জনগণের মন ছুঁয়েছে। পিতার সাফল্যের ধারাবাহিকতায় পুত্রও দেশে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করেছেন।

বর্জ্য অপসারণ নিয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বর্জ্য অপসারণ নিয়ে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে এবং নিয়েছে। এরপরও জামায়াত কেন মিথ্যাচার করছে? আসলে তাদের উদ্দেশ্যই ভিন্ন।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিগত দিনে সীমান্ত রক্তাক্ত ছিলো, কিন্তু দেশের কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তা নিয়ে কথা বলেননি। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেই সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে। ফলে সীমান্তের সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষ এখন সুরক্ষা পাচ্ছে।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থের বিষয়ে রিজভী বলেন, জুলাই সনদ নিয়ে জামায়াত নেতারা মিথ্যাচার করছেন। তবে জনগণ আশ্বস্ত থাকতে পারে, এই বিএনপি সরকারই ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে।

জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জিয়ার গণতান্ত্রিক চেতনার কারণেই দেশে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছিল। আজকেও বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল নানা তৎপরতা চালাচ্ছে, সবাই কথা বলছে। কিন্তু কুৎসা ও মিথ্যাচার করা ভালো না, এর ফল কখনো ভালো হয় না। অপপ্রচার দিয়ে সরকারের ভালো কাজ আড়াল করা যাবে না।

অপপ্রচার ও মিথ্যাচার বাদ দিয়ে গঠনমূলকভাবে সরকারের সমালোচনা করার জন্য জামায়াতসহ সব বিরোধী দলের প্রতি আহবান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

একাত্তর/এসি
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তিদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে...
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর