ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদির সাথে সাক্ষাতের কথা নুরুল হক নুর দলীয় বৈঠকে স্বীকার করেছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদে নুরের এক সময়ের সহকর্মীরা।
নুরের আর্থিক অনিয়ম ও মোসাদের সাথে বৈঠকের বিষয়ে সরকারকেও তদন্তের আহবান জানান তারা। তবে সাফাদির সাথে বৈঠকের বিষয়টি গণমাধ্যমের কাছে বারবারই অস্বীকার করেছিলেন নুর।
নুর-রেজা কিবরীয়া দ্বন্দ্বে নুর বরাবরই দাবী করে আসছিলেন তরুণরা তার সাথে আছে। রেজা কিবরীয়ার সাথে কেউ নেই। কিন্তু তা যেন পুরোপুরি সত্য নয় তার প্রমাণ মিলল বৃহস্পতিবার প্রেসক্লাবে হওয়া সংবাদ সম্মেলনে।
সেখানে নুরের কোটা আন্দোলনের সহযাত্রী ফারুক হাসান, সাদ্দাম হোসেনসহ তরুণ নেতৃত্বের অনেকেই উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক বক্তব্যে গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হাসান জানান, ইসরায়েলি নাগরিক ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা মেন্দি এন সাফাদির সাথে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর যে বৈঠক করেছেন তা দলীয় বৈঠকে তিনি একাধিকবার স্বীকার করেছিলেন। তবে বৈঠকের বিষয়বস্তু দলীয় ফোরামে বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
নুরের মোসাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন কিনা তা তদন্ত করতে সরকারের কাছে আহবান জানান নুরের রাজনৈতিক সহকর্মীরা।
আর বাইরে দলের নাম করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো টাকা নিয়েও দলীয় ফোরামে তদন্ত চলছে বলে সংবাদ সম্মেলনে জানান হয়।
আরও পড়ুন: মেন্দি সাফাদির দাবি বৈঠক হয়েছে, তবুও নুর বললেন হয়নি