মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিন, ইসিকে নুর

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম

নির্বাচন এলে বিদেশি চাপ আসে উল্লেখ করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর নির্বাচন কমিশনকে (ইসি) কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি ইসিকে মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। 

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসি সচিবের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নুর বলেন, নির্বাচনের প্রস্তুতি জানতে এসেছিলাম। এখন মনে হচ্ছে আমাদের প্রত্যাশার চেয়েও বেশি এগিয়ে যাচ্ছে ইসি। সিইসিকে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত, প্রতি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা ও সাংবাদিকদের কেন্দ্রে অবাধ প্রবেশের সুযোগ দিতে হবে বলে জানিয়েছি।

নুর বলেন, সংসদ নির্বাচনের আগে ইসি গণভোট করতে পারবে কিনা তা জানতে চেয়েছি। ইসি বলেছে, সরকার সিদ্ধান্ত নেবে কখন হবে। তবে এখনকার বাস্তবতায় দুটি ভোট করার মতো অবস্থা নাই। আমরা বলেছি ভয়-ভীতি ছাড়া উৎসবমুখর নির্বাচন যাতে হয়। 

নিজেদের স্বার্থে প্রতীক বাছাইয়ে ইসিকে বিতর্কিত না করার আহবান জানিয়ে নুর বলেন, ইসির গেজেটে না থাকলে প্রতীক পাওয়া যায় না। আমাদের প্রতীক ইসিই বেছে দিয়েছিলো। অন্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না নিজেদের স্বার্থে ইসিকে বিতর্ক করা।

ফ্যাসিবাদের দোসরদের নির্বাচন থেকে দূরে রাখতে ও জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে দাবির কথা জানান নুর। পাশাপাশি উপদেষ্টাদের কেউ যাতে নির্বাচন করতে না পারে সে ব্যাপারেও ইসিকে জানিয়েছেন তিনি।

সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দিতে কাজ চলেছে জানিয়ে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, এখনও জোটের সিদ্ধান্ত নেইনি। তবে আলোচনা চলছে।

একাত্তর/এসি
নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
ফেব্রুয়ারি নয়, আগামী জানুয়ারিতেই নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর