মেন্দি সাফাদির দাবি বৈঠক হয়েছে, তবুও নুর বললেন হয়নি

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০২:৫৯ পিএম

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের সঙ্গে মেন্দি এন সাফাদির সাক্ষাতের খবর বেশ কয়েকমাস ধরেই গণমাধ্যমে। এবার নতুন করে আবারও আলোচনায় এসেছে বিষয়টি। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, নুরের সঙ্গে বৈঠকের বিষয়টি মেন্দি এন সাফাদি তাদের জানিয়েছেন।

গত ২৬ জুন মেন্দি এন সাফাদি মুঠোফোনে খুদে বার্তা দিয়ে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তার মুঠোফোন নম্বরটি সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, রিসার্চ অ্যান্ড পাবলিক রিলেশনস নামে ফেসবুক পেজ থেকে সংগ্রহ করে দৈনিকটি। প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার হিসেবে সাফাদির নাম রয়েছে। প্রতিষ্ঠানটি ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের অধীন ইসরায়েলি করপোরেশনস অথরিটিতে নিবন্ধিত।

মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে আলোচনা হয় একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে। এতে উপস্থিত ছিলেন নুরুল হক নুর।

সঞ্চালক মিথিলা ফারজানার প্রশ্নের জবাবে নুর বলেন, সাফাদির বিষয়ে আমাকে জড়িয়ে গত বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের সাইবার সেল থেকে একটা ছবি প্রচার এবং প্রোপাগান্ডা চালানো হয়েছিল। গণমাধ্যম যখন প্রথম আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমি তাদের একটা ব্যাখ্যা দিয়েছি। এরপর দেশে এসে সংবাদ সম্মেলন করেও আমি বিষয়টি পরিষ্কার করেছি।

জাতীয় দৈনিকের ওই রিপোর্টটিকে কিভাবে দেখেন, এমন প্রশ্নের জবাবে নুর বলেন, আমি জানিনা কি রিপোর্ট হয়েছে। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ কেউ না যে আমাকে নিয়ে প্রতিবেদন করতে হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার সঙ্গে সাফাদির মিটিং হয়নি।

চলতি বছরের শুরুতেও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে। সে সময় ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির এ নেতার সঙ্গে নুরুল হক নুরের একটি ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পরে নুর দাবি করেন ছবিটি এডিট করা। তিনি বলেন, ছবির ফোকাস এক রকমের, কোমর থেকে লাইটের ফোকাস অন্যরকম। একটা অস্পষ্টতা আছে। 

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষদিকে কাতার, এরপর দুবাই হয়ে সৌদি আরব ওমরাহ করতে যান নুর। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলে নানা আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন: বিদেশ গিয়ে মোসাদসহ নানা কাণ্ডের পর দেশে এলেন নুর

এই সফরেই তিনি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে আলোচিত হন। অবশ্য প্রথম এই বৈঠকের কথা অস্বীকার করলেও ১১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে তা মেন্দি এ সাফাদির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেন ঢাকসুর সাবেক এই ভিপি। তবে তিনি প্রশ্ন রাখেন, সাফাদির সঙ্গে বৈঠক করেছি তাতে কী হয়েছে!

একাত্তর/আরএ

নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
নির্বাচন এলে বিদেশি চাপ আসে উল্লেখ করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর নির্বাচন কমিশনকে (ইসি) কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি ইসিকে মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত...
গেলো ২৯ আগস্টের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে এর ধারাবাহিকতা চলবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, গণঅভ্যুত্থানের নেতাদের উপর হামলার ঘটনা এড়িয়ে...
সরকারের পক্ষ থেকে ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর