নেতা ছাড়া আন্দোলন হয় না প্রশ্ন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, বিএনপির আন্দোলনের নেতা কে?
শনিবার উড়াল সড়কের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ প্রশ্ন রাখেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্প্রতি প্রায় তিন ডজন রাজনৈতিক দল নিয়ে ‘সরকার পতনের’ যুগপৎ আন্দোলন করার প্রস্তুতি চলছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দলটির নেতারা বলছেন, সরকার পতনের শিগগিরই এক দফার কর্মসূচি ঘোষণা করবেন তারা।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ডিসেম্বরেই সরকারের পতন করে দিয়েছিলো। বেগম জিয়ার হাতে দেশে যাবে। তারেক রহমান লন্ডন থেকে রওনা দেবে। এমন অনেক দিবা স্বপ্ন দেখছে তারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বলেন, নেতা ছাড়া কোনো আন্দোলন হয় না। কিন্তু তাদের আন্দোলনের নেতা কে?
তিনি বলেন, বিএনপির ৩২ দলের জগাখিচুড়ির ঐক্য যে টার্গেট নিয়ে এগুচ্ছে তার ফল আসবে অশ্বডিম্ব। ৫২ দল দিয়ে শুরু, এখন ৩২-এ ঠেকেছে। ৩২ দলও কিছুদিন পর থাকবে না।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা আসবে। তারা সরকার ও বিরোধী দলের সাথে বসবে। আমরা বলেছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
‘আমেরিকান ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সাথে যতবার বৈঠক হয়েছে; তারা কখনো বলেননি যে, তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে, সংসদ ভাঙ্গতে হবে।’
একাত্তর/আরবি