বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের বৈঠক করতে গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এসেছেন।
বৃহস্পতিবার দুপুর ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে কানাডিয়ান হাইকমিশনের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি উপস্থিত রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এসব তথ্য জানান
তিনি বলেন, এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।
একাত্তর/এআর