নির্বাচন বানচাল করতে চায় বিএনপি: মোজাম্মেল হক

বিএনপি-জামায়াত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ বলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায় না তারা তা মানে না। তাই সময় সুযোগ পেলেই মিথ্যাচার করে। নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায় বিএনপি জামায়াত।

আরও পড়ুন: ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ ও বিএনপি

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।


একাত্তর/আরএ