২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল দুই দলই

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৭:৫৩ পিএম

রাজধানীতে শুক্রবার সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিএনপি ও সমমনা জোট। তবে এ জন্য মানতে হবে ২৩ শর্ত। 

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। বিএনপি সমাবেশ করবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। 

এর আগেও দুই দলের সমাবেশের ২৩ শর্ত আরোপ করা হয়েছিল। গত ১২ জুলাই নয়াপল্টনে বিএনপি এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশ করে। সেদিন দুই দলকেই ২৩টি শর্ত দিয়েছিল ডিএমপি। 

দুই দলের সমাবেশ নিয়ে বুধবার থেকেই চলছে স্থান পরিবর্তন ও নানা জল্পনা। বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ তাদের গোলাপবাগে যেতে বলে। 

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বৃহস্পতিবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি চেয়েছিল। এরপর জায়গা পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে করার ঘোষণা আসে। 

কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেঁকে বসলে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। 

এদিকে পুলিশ বিএনপিকে গোলাপবাগে যেতে বললে তা না মেনে নিয়ে দলটির নেতারা বুধবার রাতে দফায় দফায় বৈঠকের পর শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করে। 

এরপর বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতারা জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তারা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করবে। 

এই অবস্থার মধ্যেই এদিন দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সমাবেশের অনুমতি দেওয়া হলে দুই দলের ক্ষেত্রেই একই শর্ত প্রযোজ্য হবে। 

বিকেলে ডিএমপি কমিশনার ২৩ শর্ত আরোপের বিষয় উল্লেখ করে সমাবেশের অনুমতি দেয়ার কথা জানান। 


একাত্তর/আরবি 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর