বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে রোববার ভোর চারটা থেকে সোমবার সকাল ১০ট পর্যন্ত ১৮টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
সোমবার ফায়ার সার্ভিস জানিয়েছে, এর মধ্যে ঢাকা সিটিতে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) চারটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) চারটি ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৩টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি লেগুনাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানায়, এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৬টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করেছে।
আগুনের বিস্তারিত
| সময় | স্থান | গাড়ির ধরন |
| ভোর ৪টা | সাদ্দামমার্কেট, মাতুয়াইল, ডেমরা, ঢাকা | যাত্রীবাহী বাসে আগুন |
| ভোর ৪টা | জুরাইন বালুর মাঠ, শ্যামপুর, ঢাকা | যাত্রীবাহী বাসে আগুন |
| ভোর ৫টা ১৭ মিনিট | মিরপুর- ৬ ঢাকা | যাত্রীবাহী বাসে আগুন |
| বিকেলে ৩টা ৪২ মিনিট | বাঙলা কলেজের সামনে, মিরপুর, ঢাকা। | ঢাবির বাসে আগুন |
| সন্ধ্যা ৬টা ৩০ মিনিট | বাংলামোটর মোড়, বাসে আগুন | যাত্রীবাহী বাসে আগুন |
| সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটি | পল্লবী, মিরপুর ১২, ঢাকা | যাত্রীবাহী বাসে আগুন |
| রাত ১০টা ১৫ মিনিট | নীলক্ষেত মোড়, নিউমার্কেট, ঢাকা | প্রাইভেটকারে আগুন |
| রাত ১১টা ৩০ মিনিট | হাজারীবাগ, ঢাকা | সেন্ট্রাল লাইন ট্রান্সপোর্ট বাসে আগুন |
| রাত ১২টা ৩৬ মিনিট | জুরাইন, পোস্তাগোলা, ঢাকা | বিমানের স্টাফ বাসে আগুন |
| রাত ১টা ২৭ মিনিট | মুগদা সিএনজি পাম্পের সামনে, ঢাকা | লেগুনায় আগুন |
| রাত ২টা ১১ মিনিট | কদমতলী,বিআইডিসি রোড, গাজীপুর | যাত্রীবাহী বাসে আগুন |
| সকাল ৬টা ২৪ মিনিট | ভোগরা, গাজীপুর | যাত্রীবাহী বাসে আগুন |
| ভোর ৫টা ১৮ মিনিট | সফিপুর ওভার ব্রিজের নিচে, কালিয়াকৈর, গাজীপুর | যাত্রীবাহী বাসে আগুন |
| রাত ১১টা ৫০ মিনিট | জিরোমাইল, খাগড়াছড়ি সদর | ট্রাকে আগুন |
| রাত ১০টা ২৫ মিনিট | বায়েজিদ, চট্টগ্রাম | যাত্রীবাহী বাসে আগুন |
| বিকেলে ৫টা পাঁচ মিনিট | চৌমুহনী, আনোয়ারা, চট্টগ্রাম | যাত্রীবাহী বাসে আগুন |
| বিকেল ৫টা ৪৫ মিনিট | পটিয়া, চট্টগ্রাম | সিএনজিচালিতে অটোরিকশায় আগুন |
| বিকেল ৫টা ৪৮ মিনিট | খোকা কমিউনিটি সেন্টার, বাংলাদেশ ব্যাংকের পাশে | ট্রাকে আগুন |