বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

বিএনপি ও সমমনা জোটগুলোর সহিংস হরতাল ও অবরোধের বিরুদ্ধে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকাল থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি শুরু করে। সঙ্গে আছেন স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরাও।

অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, বিএনপি চোরাগোপ্তা হামলা করে সফল হতে পারবে না। নির্বাচনে আসা ছাড়া দলটির বিকল্প কোনো পথ খোলা নেই।

তারা বলেন, মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে আন্দোলনের নামে নাশকতা অতীতেও আওয়ামী লীগ মোকাবিলা করেছে সামনেও করবে। বাস ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না।

পুলিশ হত্যা, বিচারপতির বাসভবনে হামলার মত বিএনপির সহিংস ন্যাক্কারজনক অপরাধের বিরুদ্ধে দেশের মানুষ অবস্থান নিয়েছে বলেও জানান।