আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। প্রায় আধা ঘণ্টা ধরে বৈঠক করেন দু'জনে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গেলো ২১ নভেম্বর তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম জমা দেন সাকিব আল হাসান। মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন সাকিব।