নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ইসি বদ্ধপরিকর: নির্বাচন কমিশনার আহসান

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যতামূলক করতে ইসি বদ্ধপরিকর উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ নির্বাচন অনুকরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহসহ পাঁচ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনারের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য কয়েকটি রাজনৈতিক দলকে চায়ের আমন্ত্রণ জানানো হয়েছিলো। তারা সাড়া দেননি। অদৃশ্য কারণে তারা এ কমিশনকে মানেই না। তারপরও দেশ এবং বহির্বিশ্বে এ নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা সকল খবর প্রচার করবেন। বিদেশিদের সাথেও বসবো। আমরা আমাদের সাংবিধানিক পদে থেকে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো।

সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় ঝিনাইদহসহ কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ  সুপার, বিজিবির পরিচালক, র‌্যাব কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন অফিসার, স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এ সময় নির্বাচন কমিশনার পাঁচ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নানান দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

একাত্তর/আরএ
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর