খালেদার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাত ৮টার পর মির্জা ফখরুল রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’য় প্রবেশ করে রাত সাড়ে ৯টার দিকে বের হন।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। তকে কী নিয়ে দলের দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

অন্তত ঘণ্টাখানেক কথা বলেছেন খালেদা জিয়া ও মির্জা ফখরুল।

সাড়ে তিন মাস কারাগারে থাকার পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের পরদিন ২৯ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ১১টি মামলা হয়। এসব মামলায় তিনি জামিনে মুক্তি পেয়েছেন।