১৪ দলের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই এ বৈঠক হতে যাচ্ছে।
এর আগে দেশজুড়ে ব্যাপক নাশকতা ও সহিংসতার মধ্যে গত সপ্তাহে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে করেন শেখ হাসিনা।
এদিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট নেতারা সোমবার বেলা সাড়ে ১১টায় প্রথমে সেতু ভবন ও দুর্যোগ ভবন পরিদর্শন করেন।
তারা নাশকতার আগুনে পুড়ে যাওয়া ভবন দুটির ধ্বংসযজ্ঞ দেখেন। সন্ত্রাসীদের দেওয়া আগুনে ধ্বংস সেতু ভবন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে।
যারা রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।