নাশকতাকারীদের কঠোর শাস্তি চায় ১৪ দল

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০২:৪৫ পিএম

যারা রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন এবং দুর্যোগ ভবন পরিদর্শন করে জোট নেতারা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। 

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট নেতারা সোমবার বেলা সাড়ে ১১টায় প্রথমে সেতু ভবন ও পরে দুর্যোগ ভবন পরিদর্শন করেন।

তারা নাশকতার আগুনে পুড়ে যাওয়া ভবন দুটির ধ্বংসযজ্ঞ দেখেন। সন্ত্রাসীদের দেওয়া আগুনে ধ্বংস সেতু ভবন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। 

কর্মকর্তা-কর্মচারীদের আনা নেয়ায় জন্য যে সব গাড়ি ব্যবহার করা হতো, পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোও। এখন কর্মকর্তাদের দৈনন্দিন কাজ করতে হচ্ছে খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে। 

১৪ দলের প্রতিনিধিদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ প্রমুখ। 

পরদির্শনের সময় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। 

আগুন লাগিয়ে হামলার ধরণ দেখে জোট নেতারা বলছেন, নিশ্চিতভাবেই এ হামলার সাথে বিএনপি-জামায়াত-শিবির জড়িত। যারা শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কাজে লাগিয়েছে।

পরে ১৪ দলীয় জোটের নেতারা যান মহাখালির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। যে প্রতিষ্ঠানটি থেকে ঝড়-বন্যাসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগে সারাদেশের সাথে সমন্বয় করা হতো, নেয়া হতো প্রতিকারমূলক ব্যবস্থা। সেটিও সন্ত্রাসীদের আগুনে ভস্মীভূত। 

জনগণের কাজে আসে এমন স্থাপনাই বেছে বেছে ধ্বংস করা হয়েছে যেন জনগণ কষ্টভোগ করে, বলছেন ১৪ দলীয় জোটের নেতারা।

আমির হোসেন আমু বলেন, একটা দখলদার বাহিনী দেশে যে সব ধ্বংসযজ্ঞ করে, তারই কিছু নমুনা তারা এখানে রেখে গেছে। আজকে আর বলতে অসুবিধা নেই, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না।

তিনি আরো বলেন, যারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়, তাদেরই কর্ম হচ্ছে আজকের এই স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া, যোগাযোগব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গু করে দেওয়া। এটাই তাদের একমাত্র লক্ষ্য।

আরবি
পরাজিত শক্তি নাশকতা করার চেষ্টা করছে। তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। বাংলাদেশকে কখনও কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিশৃঙ্খলা ও রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর