জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে তরীকত ফেডারেশনের বৈঠক

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১২:৫০ এএম

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার ঢাকার জাতিসংঘ কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দলটির যুগ্ম মহাসচিব বাকীবিল্লাহ মিশকাত চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি, শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা, কোটা সংস্কার কেন্দ্র করে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার, দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সহযোগিতা, স্বাধীনভাবে সাংবাদিকতা করার লক্ষ্যে ডিজিটাল আইনসহ বিভিন্ন বিতর্কিত আইনের সংস্কার, দরবার, দরগাহ, মাজার, খানকাহগুলো ভাঙচুর ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনসহ আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া কোটা সংস্কার আন্দোলনে এ যাবৎ যারা নিহত ও আহত হয়েছেন তাদের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য জাতিসংঘের নেতৃত্বে তদন্তের আহবান জানানো হয়।

এসময় বাংলাদেশ তরীকত ফেডারেশনের পক্ষ থেকে এ বিষয়ে চিঠি হস্তান্তর করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার ও যুগ্ম মহাসচিব ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।

আরবিএস
শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গ উল্লেখ করে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে। এই কঠিন সময়ে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের...
আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন। জাতিসংঘের সফর অত্যন্ত সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর